২৩নং ওয়ার্ডকে একটি মানবিক ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই

২৩নং ওয়ার্ডকে একটি মানবিক ও নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই - Surma Times | Sylhet News

DSC 0254

 

আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্র্বাচনে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোয়েব আহমদ শিপলুর লাটিম মার্কার সমর্থনে গণসংযোগ পালন করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকালে নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ থেকে নওয়াগাঁও পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচী পালন করা হয়।

গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী সোয়েব আহমদ শিপলু বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা, সমর্থন, দোয়া ও আশির্বাদ নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার স্বপ্ন ২৩নং ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলা।

 

যেখানে থাকবেনা হিংসা, বিদ্বেষ ও হানাহানি একটি শান্তিপূর্ণ এবং আধুনিক করে ওয়ার্ডকে সাজাতে চাই। তিনি ২৩নং ওয়ার্ডবাসীর কাছে লাটিম মার্কায় ভোট প্রার্থনা করে সমস্ত ওয়ার্ডকে একটি পরিবারে পরিণত করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল হোসেন, আব্দুস সাত্তার শাহনাজ, শেখ কবির আহমদ জনি, ফরিদ আহমদ, দুলাল মিয়া, অনুপম হোসেন অমি, দুলাল আহমদ, আব্দুর রহিম, বাবলু আহমদ, শোভন আহমদ, হবিবুর রহমান, ইরন মিয়া, আব্দুল মালিক, জাহেদ আহমদ, কয়ছর আহমদ, জাহেদ আহমদ, ইমরান আহমদ, সাইম আহমদ সামি, মাহবুব আহমদ, আশিকুজ্জামান, তারু মিয়া, মুন্না আহমদ, তুহিন আহমদ সহ কর্মী ও সমর্থক।

 

 

—-বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article