নগরীর লালাদিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নগরীর লালাদিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Surma Times | Sylhet News

panite dube mritu

নিজস্ব প্রতিবেদক::

 

সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮শে মে)বিকেল ৫টার দিকে নগরীর লালাদিঘির পারের দিঘিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তারা মারা যায়।

নিহত শিশুরা হলো- ওই এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও একই এলাকার মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।

খেলতে গিয়ে তারা দিঘিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে, এমনটাই ধারণা পুলিশের।মৃত্যুর বিষয়টি সুরমা টাইমস-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার বিকেল ৩টার দিকে তারা দুজন খেলতে খেলতে বাসা থেকে বের হয়ে যায়।। এরপর তাদের স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেন।

 

বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। পরে অপরজনকেও দিঘি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুয়েল।

খবর পেয়ে কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article