আমি রিটার্ন টিকেট নিয়ে আসি নাই নগরবাসীর সেবা করতে এসেছি: নজরুল ইসলাম বাবুল

আমি রিটার্ন টিকেট নিয়ে আসি নাই নগরবাসীর সেবা করতে এসেছি: নজরুল ইসলাম বাবুল - Surma Times | Sylhet News

DSC 0190

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি রিটার্ন টিকেট নিয়ে আসি নাই আমি নগরবাসীর সেবা করতে এসেছি।

 

আমার দল পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দের আশীর্বাদ নিয়ে এবং জনগণের ভালোবাসার উপর ভরসা করে কাজ করে যাচ্ছি।

 

মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ব্যবসায়ীদের কল্যাণ সাধনের লক্ষ্যে আমি কাজ করে যাবো। তাই আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূলবান ভোট দিয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিবেন বলে আমার বিশ্বাস।

তিনি রোববার (২৮ মে) দুপুর ১২টায় নগরীর বারুতখানা থেকে জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের আহ্বায়ক সুফিয়ান খান সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article