আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতারে জেলা বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতারে জেলা বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ - Surma Times | Sylhet News

Bnp Sylhet Dist Ex Leaders Bibrity Photo 28 05 2023

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। রবিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ- অবিলম্বে আব্দুল আহাদ খান জামালসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

বিবৃতি দাতারা হলেন- সদ্য সাবেক সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, আহবায়ক কমিটির সদ্য সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ, আহবায়ক কমিটির সদ্য সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য সাবেক সদস্য ও সাবেক সহ সভাপতি মইনুল হক চৌধুরী, জেলা বিএনপির বর্তমান সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী,

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজ, জেলা বিএনপির বর্তমান সহ সভাপতি, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা বিএনপির বর্তমান সহ সভাপতি ও সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি উসমান গনী, মুজাহিদ আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য, সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক
যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট ফখরুল হক, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ,

 

সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, ও সাবেক সদস্য সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবেনা। জনতার জোয়ারে ফ্যাসিস্ট সরকারে মসনদ ভেসে যাবে। অবিলম্বে
আব্দুল আহাদ খান জামাল সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article