ঝেরঝেরীপাড়া মাদরাসায় ৫ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত

ঝেরঝেরীপাড়া মাদরাসায় ৫ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

DSC 0906

ঝেরঝেরীপাড়া মাদরাসা ও আল-ইহ্সান ট্রাভেলসের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী হজ্ব, ওমরাহ ও জিয়ারত প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) মাদরাসা প্রাঙ্গণস্থ নতুন বিল্ডিং এ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এক ঘন্টা সময় নির্ধারণ করে প্রত্যেক দিন বাদ মাগরিব এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ২৬২ জন নারী ও পুরুষ হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে ঝেরঝেরি পাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস (টাইটেল মাদরাসার) প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আল-ইহ্সান ট্রাভেলসের সত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা শায়েখ মাওলানা মাহমুদ হাফিঃ প্রশিক্ষণ প্রদান করেন।

তিনি জানান, মাদরাসার ২য় তলায় মহিলা হজ্ব যাত্রীদের জন্য প্রজেক্টর এর মাধ্যমে আলাদাভাবে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যেকোনো ট্রাভেলস এজেন্সির হজ্বযাত্রীগণ এই হজ্ব প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

হজ্ব প্রশিক্ষণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝেরঝেরীপাড়া জামেয়ার শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মোশাহিদ ক্বাসেমী হাফিঃ, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস খান হাফিঃ, ব্যবস্থাপক (হজ্ব) এনায়েতুল হক চৌধুরী প্রমূখ।

 

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article