সিলেট মহানগর বিএনপির পদযাত্রা রোববার

সিলেট মহানগর বিএনপির পদযাত্রা রোববার - Surma Times | Sylhet News

Bnp Sylhet City Urgent Bibrity Photo 23 05 2023

উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকার কর্তৃক অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊধর্বগতি, বিদ্যুতে লোডশেডিং ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচী পালন করবে সিলেট মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ মে রবিবার বেলা ২টায় (বাদ জোহর) নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে এই পদযাত্রা কর্মসূচী শুরু হবে।

 

এতে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। যথা সময়ে উপস্থিত থেকে রবিবারের পদযাত্রা কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article