নবীগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা

নবীগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা - Surma Times | Sylhet News

IMG 20230522 WA0002

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ প্রতিনিধি::

 

নবীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল চন্দ্র দেব, আইসিটি সহকারী প্রোগ্রামার কর্মকর্তা কাজী মঈনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সাবেক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউ/পি সচিব মাওলানা আব্দুল আহাদ, প্রীতেশ রঞ্জন চৌধুরী, মোঃ আব্দুল আহাদ, রাসেন্ড কুমার দাশ, মোঃ সিদ্দিক আলী,

 

ফখরুল আলম, নিলয় কান্তি দাশ, মোঃ রুকন উদ্দিন, মৃনাল কান্তি দাশ সহ সকল ইউনিয়নের সচিবগণ এবং সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।

 

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউপি সচিবগণ শতভাগ তালিকা প্রণয়ন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article