মখন মিয়ার মৃত্যুতে স্মরণ সভা উপলক্ষে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা

মখন মিয়ার মৃত্যুতে স্মরণ সভা উপলক্ষে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা - Surma Times | Sylhet News

 

DSC 0877

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মো. মখন মিয়ার মৃত্যুতে আগামী শনিবার স্মরণ সভা উপলক্ষে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) রাতে নগরীর সোবহানীঘাটস্থ ভেজিটেবল মার্কেটে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ১ম সহ-সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদের পরিচালনায় দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, রাজ্জাক হোসেন, লুৎফুর রহমান লিনু, মোহাম্মদ সাদ মিয়া, নুরুল ইসলাম সুমন, সহ সাধারণ সম্পাদক আলেক মিয়া, সুহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, পংকি মিয়া,

 

সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, জাহাঙ্গীর আলম, শামীম চৌধুরী, আবুল কাশেম, আনিসুর রহমান তিতাস, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, কোষাধক্ষ্য কয়সর আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর,সহ দপ্তর আফরোজ আলী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিজিলাল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ তসলিমা আলী হেনা, মিসবাউল বাউল করিম, কামরুল হাসান চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ মজনু মিয়া,মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল আহাদ চৌধুরী, মজলুর রহমান সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

—বিজ্ঞপ্তি  ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article