মে দিবসে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

মে দিবসে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি - Surma Times | Sylhet News

Sramik Poribahan Pic

সিলেটে যথাযত মর্যাদায় মহান ‘মে দিবস’ পালন করেছে জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ২১৫৯) এর নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিতে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগান দিতে থাকেন নেতৃবৃন্দ। র‌্যালীটি নগরীর কদমতলী থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সিলেটে জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট ২১৫৯) এর সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালাম, সহ- সভাপতি শরিফ আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সম্পাদক মোঃ বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ মো. জুলহাস হোসেন বাদল, সদস্য আলী আহমদ আলী,

 

শফিক আলী, আব্দুল মতিন, লায়েছ মিয়া, আব্দুল জলিল, দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা উপ-কমিটির সভাপতি মোঃ কাওছার আহমদ, সহ সভাপতি জুমেল ইসলাম, সম্পাদক মারুফ আহমদ, সহ-সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ আহমদ, কোষাধক্ষ্য মো. আতিকুর রহমান, সদস্য মো. জমির আলী, আব্দুল সালাম, আনোয়ার আলীসহ বিভিন্ন উপ-পরিষদের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article