মহান মে দিবসে মহানগর শ্রমিকলীগ ও আওয়ামী হকার্সলীগের আলোচনা সভা

মহান মে দিবসে মহানগর শ্রমিকলীগ ও আওয়ামী হকার্সলীগের আলোচনা সভা - Surma Times | Sylhet News

Seromiling

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর ও মহানগর আওয়ামী হকার্সলীগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১ মে) সন্ধ্যায় তালতলাস্থ হোটেল গুলশানে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে এবং আওয়ামী হকার্সলীগ সিলেট মহানগরের আহবায়ক রকিব আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে শ্রমিকদের নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে বাংলাদেশে দুঃশাসন চালিয়ে শ্রমিকদের উপর নির্যাতন ও অত্যাচার করা হয়েছিল। আর বর্তমান সরকার গার্মেন্টস শ্রমিকদের দুই দফা বেতন বৃদ্ধি করে তাদের ন্যায্য দাবি আদায় করেছিলেন। এভাবে শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. মাহফুজুর রহমান মাহফুজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন,

 

মহানগর আওয়ামী লীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যুরো চিফ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি মকসুদ আহমদ মকসুদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার মীর্জা জামাল পাশা, এডভোকেট আব্দুর রহমান সেলিম, সাদিকুর রহমান, রেজুনুর রহমান সেলিম, ইয়াছিন আহমদ সুমন, আসিকুর রহমান আসিক, বিদ্যা রত্ন রায়, ফয়ছল আহমেদ প্রমুখ।

 

 

বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article