সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক - Surma Times | Sylhet News

dd

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র কাকী পূর্ণিমা রাণী দে’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ কয়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এক যুক্ত বার্তায় এই শোক প্রকাশ করেন।

 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ভাঙ্গাটিকর নিবাসী ব্যবসায়ী নিতাই চাঁদ দে’র সহধর্মীনি পূর্ণিমা রাণী দে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সোয়া নয়টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article