ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক - Surma Times | Sylhet News

Untitled 3 copy scaled

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির বিবেক সাচ্চা জাতীয়তাবাদী, আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক, মানবতার ফেরিওয়ালা, গণস্বাস্থ্য ট্রাস্টি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন জাতির ক্রান্তিলগ্নে সবসময় যিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মজলুমের জন্য আলোকবর্তিকা হয়ে হাজির হতেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আশা প্রকাশ করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং বেহেস্তের সর্বোচ্চ স্থানে আসীন করবেন।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন:- জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব;) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক,

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম,

বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ইসলামী সহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article