মাহবুবুল হক চৌধুরী মায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

মাহবুবুল হক চৌধুরী মায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক - Surma Times | Sylhet News

ZuboDol Sylhet City Dist Shuk Photo 03 04 2023

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মাহবুবুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সাবেক ছাত্রনেতা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর গর্ভধারিনী মাতা একজন দ্বীনদার ও পরহেযগার নারী ছিলেন।

 

পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

 

 

-বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article