আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ—সাংবাদিক একে অন্যের পরিপূরক: এসএমপি কমিশনার

আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ—সাংবাদিক একে অন্যের পরিপূরক: এসএমপি কমিশনার - Surma Times | Sylhet News

336150694 1166407437386203 7749831468804715300 n

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ বলেছেন, পুলিশ—সাংবাদিকদের মধ্যে রয়েছে নিবিঢ় সু—সম্পর্ক। আইন—শৃঙ্খলা রক্ষা, জনসেবা ও দেশের উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকের ভূমিকা অপরিসীম।

 

পুলিশ—সাংবাদিকদের তথ্য আদান—প্রদানে উন্নত হচ্ছে আইন শৃঙ্খলা। পুলিশ ও সাংবাদিকরা একে অন্যের পরিপূরক, যে কোনো ধরনের অপরাধ নির্মূলে ও অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। রোববার (২০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে উক্ত কথাগুলো বলেন এসএমপি পুলিশ কমিশনার।

 

এসময় সিলেটের আইনশৃঙ্খলা ও সাংবাদিকতার নানা বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ’

এ সময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মু. মাসুদ রানা, উপকমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) জনাব সুদীপ দাস সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে ছিলেন— সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক আহবায়ক সালাম মশরুর, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ—সভাপতি সাঈদ চৌধুরী টিপু,

 

সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, প্রচার সম্পাদক সুলতান সুমন, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য রণজিৎ সরকার, ক্লাব সদস্য শফিকুর রহমান চৌধুরী, আশরাফ চৌধুরী রাজু, আহমেদ জামিল ও ফয়জুল ইসলাম।

 

 

=বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article