বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রেড ক্রিসেন্ট সোসাইটি র বিভিন্ন কর্মসূচী পালন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রেড ক্রিসেন্ট সোসাইটি র বিভিন্ন কর্মসূচী পালন - Surma Times | Sylhet News

redcricent 01

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

 

শুক্রবার (১৭ মার্চ) বাদ জুমআ রেডক্রিসেন্ট সোসাইটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল বেলা আড়াইটায় জেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

উক্ত কর্মসূচীতে অংশগ্রহন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্টসোসাইটি সিলেট ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইট সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, নির্বাহী
কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমেদ,যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

 

 

 

=বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article