জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এসএমপি পুলিশ লাইন্স মাঠে আন্তঃবিভাগীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এসএমপি পুলিশ লাইন্স মাঠে আন্তঃবিভাগীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

47869e2b a263 4497 8ae9 814f9fbbb12d

সুরমা টাইমস ডেস্কঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অদ্য ১৭.০৩.২০২৩ খ্রিঃ বিকাল ০৩:০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে এসএমপি সদর বিভাগ ও এসএমপি উত্তর বিভাগের মধ্যে আন্তঃবিভাগীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা,

 

উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার,

 

সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স, এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং ফোর্সবৃন্দ। উক্ত খেলায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এসএমপি উত্তর বিভাগের খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেন। খেলায় এসএমপি সদর বিভাগ ২-০ গোলে এসএমপি উত্তর বিভাগকে পরাজিত করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article