কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার

কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার - Surma Times | Sylhet News

arrest logo 1

কানাইঘাট প্রতিনিধিঃ

 

সিলেটের কানাইঘাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলা সহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে।

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের সার্বিক দিক নির্দেশনায় গত শনিবার রাতে পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার নিয়মিত আসামী উপজেলার মইনা গ্রামের মৃত আহমদের হোসেনের পুত্র আব্দুল মুতলিব (৫০), ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী বড়দেশ দক্ষিণ গ্রামের হাকিম আতাউর রহমানের পুত্র মহিউদ্দিন কামিল,

সোনাতনপুঞ্জি গ্রামের শফিকুল হকের পুত্র ইব্রাহিম আলী ইমন, গোয়ালজুর গ্রামের তৈয়ব আলীর পুত্র জসিম উদ্দিন, চাপনগর গ্রামের মৃত জালাল আহমদের পুত্র আব্দুল জব্বার, দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের জামাল উদ্দিনের পুত্র নাসির আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের গতকাল রবিবার আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, নিয়মিত মামলা সহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক
আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

এরই ধারাবাহিকতায় বিভিন্ন মামলার ৬ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article