সাগরদিঘীরপারে জুম’আয় মসজিদে এলাহিতে মুসল্লিদের দোয়া চেয়েছেন আনোয়ারুজ্জামান

সাগরদিঘীরপারে জুম’আয় মসজিদে এলাহিতে মুসল্লিদের দোয়া চেয়েছেন আনোয়ারুজ্জামান - Surma Times | Sylhet News

DSC 0133

৩নং ওয়ার্ডের সাগরদিঘীর পারস্থ মসজিদে এলাহিতে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগামী সিসিক নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (৩ মার্চ) ঐ মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

নামাজ শেষে কুশল বিনিমিয় করে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের হয়ে মেয়র পদে নির্বাচন করতে চান তিনি। সে জন্য মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান। পাশাপাশি সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করে যাবেন বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবাশ্বির আলী, কাউন্সিলর একে লায়েক, বদরুল ইসলাম লস্কর রাজু,রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আবেদ হাসান, মকবুল আলী, সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খাঁন জুয়েল, শাহ আলী, আতিকুর রহমান সাজ্জাদ আতিক, গুলজার আহমদ প্রমুখ।

 

=বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article