কোন অপশক্তি নৈরাজ্যের মাধ্যমে আওয়ামীলীগের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না-মস্তাক আহমদ পলাশ

কোন অপশক্তি নৈরাজ্যের মাধ্যমে আওয়ামীলীগের উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না-মস্তাক আহমদ পলাশ - Surma Times | Sylhet News

001 Pic

নিজস্ব প্রতিবেদক-

কোন অপশক্তি নৈরাজ্যের মাধ্যমে আওয়ামীলীগের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। বিএনপি-জামায়াতের নৈরাজ্যেও বিরুদ্ধে আওয়ামীলীগ সব সসময় ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ও রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হবে।

গত সোমবার বিকালে কানাইঘাট খেয়াঘাটে পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ড আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত কাউন্সিলের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হোসন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুতফুর রহমান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

কাউন্সিলের উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন,মাসুক উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আহমদ,নাজমুল ইসলাম হারুন,দায়িত্বপ্রাপ্ত নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম,সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা বিলাল আহমদ, নজির উদ্দিন প্রধান, কাউন্সিলর ইসলাম উদ্দিন, পৌর আওয়ামীলীগ নেতা
হাজী শরীফ উদ্দিন, ছাত্রনেতা আফজাল হোসেন রিজভী, শাহরিয়ার কবির রায়হান, যুবলীগ সভাপতি এনাম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক
মারওয়ান আহমদ, কৃষকলীগ সভাপতি আবুল হারিছ প্রমুখ ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article