সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী মহোৎসব শুরু কাল

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী মহোৎসব শুরু কাল - Surma Times | Sylhet News

Hatim Ali Reunion Pic 28.2.23

সিলেট নগরীর ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব শুরু হচ্ছে কাল (বৃহস্পতিবার)। আগামী ২-৪ মার্চ পুনর্মিলনী মহোৎসবে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুনর্মিলনী উৎসবে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা সিলেটে আসতে শুরু করেছেন।সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহবায়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, ‘গৌরব-ঐতিহ্যে ৬৪ বছর’ স্লোগান সামনে রেখে ২রা মার্চ বিকাল চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে প্রথম পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা।

তিন দিনব্যাপী মহোৎসবের আয়োজনে রয়েছে সম্মাননা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র ও আতশবাজি । তিনি উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী উৎসব সম্পন্ন করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পুনর্মিলনী উদযাপন পর্ষদের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদ জানান, ইতিমধ্যে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন। প্রিয় ক্যাম্পাসে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে যেন কোন কিছুর কমতি না থাকে, সে লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সামগ্রিক আয়োজন আনন্দমুখর করতে রেজিস্ট্রেশনকৃত ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে উদযাপন পর্ষদ।

 

 

 

 

= প্রেস বিজ্ঞপ্তি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article