সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

SMP 6964 scaled

অদ্য ২৮/০২/২০২৩ খ্রিঃ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে এসএমপি সদর দপ্তরে সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব আবদুল ওয়াহাব,

সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার সহ এসএমপি সিলেটের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সভায় আগত সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রতিনিধিগণ সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে তোলে ধরেন। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশের চলমান নির্মাণাধীন প্রকল্পসমূহের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করণসহ নানা বিষয়ে দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন এবং উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

=বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article