সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৩ ও ১৭ নং ওয়ার্ডের জীবন বৃত্তান্তের আহবান

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১৩ ও ১৭ নং ওয়ার্ডের জীবন বৃত্তান্তের আহবান - Surma Times | Sylhet News

SYLHET MOHANAGAR SECCASEBOK LEAGE photo

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার কমিটি করার লক্ষ্যে কর্মীদের নিকট জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। সোমবার বিকালে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সিদ্ধান্ত মোতাবেক ১৩ ও ১৭ নং ওয়াডের্র স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে বেগবান ও গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।

উক্ত সম্মেলনে সভাপাতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আগামী ১০ মার্চের মধ্যে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article