তাহমিন আহমদকে দেখতে গেলেন আনোয়ারুজ্জামান চৌধুরী ও এমপি হাবিব

তাহমিন আহমদকে দেখতে গেলেন আনোয়ারুজ্জামান চৌধুরী ও এমপি হাবিব - Surma Times | Sylhet News

baf79a93dd23e2fa6d0cf56f10ef2baa

সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নির্ভানা ইন এর ম্যানেজিং ডাইরেক্টর অসুস্থ তাহমিন আহমদকে দেখতে গিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোরুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

রোববার সিলেট নগরীতে তাঁর বাসায় যানা তারা। এসময় অসুুুস্থ তাহমিন আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁকে উৎসাহ যোগান তাঁরা।
তাহমিন আহমদ শারীরিক অসুস্থতার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা গ্রহণ করে সিলেটে ফিরেছেন তিনি।

বাসায় ফিরলে তাঁকে দেখতে যান আনোরুজ্জামান চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব এমপি।

 

 

 

=বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article