সিলেটে জাতীয় হিন্দু মহাজোট ও সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সিলেটে জাতীয় হিন্দু মহাজোট ও সহযোগী সংগঠনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন - Surma Times | Sylhet News

Hindu news pic

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সহযোগী সংগঠন হিন্দু যুব মহাজোট, হিন্দু মহিলা মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। (২১ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রবাল দেবনাথ অপু, কেন্দ্রীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সিলেট মহানগর মহিলা মহাজোট শাখার আহবায়ক ববিতা বর্মন ববি, মহানগর হিন্দু মহাজোটের সভাপতি রজত চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন ঘোষ, প্রধান সমন্বয়ক শীতাংশু পাঠক সাবলু,

কনক রায় মিতু,হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি নিপু দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, মহানগর হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সহ সভাপতি শ্রীবাস সেন গুপ্ত শিবু, যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়, প্রবীর টিপু, সদস্য সন্দীপ চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা যুব মহাজোট সভাপতি সেন্টু রঞ্জন, ছাত্র মহাজোট ৮নং ওয়ার্ড শাখার মুন্না পাল, হৃদয় বাবু দাস, কান্ত দাস।

 

 

=বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article