
সুনামগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৬। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মনজুর আলীর ছেলে। তিনি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী যুবলীগের তাহিরপুর উপজেলা শাখার যুবলীগের সভাপতি এবং সরকার পতনের আগে তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল পদে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাহিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল সদরের উজান তাহিরপুর গ্রাম সংলগ্ন তাহিরপুর-আনোয়ার সড়ক থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, গ্রেপ্তার হাফিজ উদ্দিন এবং তাঁর সহযোগী, উপজেলার মোদেরগাঁও গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে, উপজেলা যুবলীগের সেক্রেটারি আত্মগোপনে থাকা রায়হান উদ্দিন রিপন ওরফে ডিজেল চোর কাম চোরাকারবরি রিপনসহ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দেশব্যাপী ফেসবুকে উস্কানিমূলক পোস্ট প্রচারে উৎসাহিত করণ, অর্থায়ন করে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় লিপ্ত ছিলেন।
বুধবার তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহম্মেদ জানান, আটককৃত হাফিজকে থানায় সম্প্রতি দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





