কানাইঘাটে সুরমা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কানাইঘাটে সুরমা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু - Surma Times | Sylhet News

কানাইঘাটে সুরমা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু - Surma Times | Sylhet News

সিলেট, ২৬ নভেম্বর। কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ফয়জুল হক (৬০)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে জাল ফেলে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

নিহত ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হযরত আলী। তিনি জানান, এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article