হবিগঞ্জে বসতবাড়ি থেকে ০টি পদ্ম গোখরা সহ ১৩৭টি বিষধর সাপ উদ্ধার

হবিগঞ্জে বসতবাড়ি থেকে ০টি পদ্ম গোখরা সহ ১৩৭টি বিষধর সাপ উদ্ধার - Surma Times | Sylhet News

স্বয়ংক্রিয় খসড়া - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ৪ নভেম্বর:
হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা, ৬০টি খৈয়া গোখরা ও সাতটি দাঁড়াশ। উদ্ধার হয়েছে পাঁচটি সাপের ডিমও।

সোমবার এসব সাপ হবিগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। এখন সেগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার বাড়ি, আঙিনা ও আশপাশ থেকে সাপগুলো উদ্ধার করা হয়। লোকালয়ে বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা সংগঠন জীববৈচিত্র্য ফেডারেশনের সদস্যরা সেগুলো উদ্ধার করেন।

পাঁচটি ডিমের মধ্যে কয়েকটি থেকে ইতিমধ্যে বাচ্চা ফুটেছে। উদ্ধারের পর জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় সাপগুলো।

বন বিভাগ জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় এগুলো অবমুক্ত করা হবে না। মানুষের নিরাপত্তা ও বন্যপ্রাণীর উপযুক্ত আবাসস্থল বিবেচনায় নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নির্ধারণের কাজ চলছে। স্থান চূড়ান্ত হলে শিগগিরই অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, উপযুক্ত স্থান নির্ধারণের পর সাপগুলো প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article