সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত - Surma Times | Sylhet News

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ২ নভেম্বর: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আনিস হাওলাদার। তাঁর বয়স ছিল ৪৫ বছর।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ জানায়, সকালে সাগর ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলেও পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article