সিলেটে ফুটপাত দখলমুক্ত অভিযান চালালেন সিসিক প্রশাসক

সিলেটে ফুটপাত দখলমুক্ত অভিযান চালালেন সিসিক প্রশাসক - Surma Times | Sylhet News

সিলেটে ফুটপাত দখলমুক্ত অভিযান চালালেন প্রশাসক - Surma Times | Sylhet Newsসিলেট, ২ নভেম্বর: সিলেট নগরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন এবং যানজট নিরসনে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রবিবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন তিনি।

অভিযানকালে সিসিক প্রশাসক বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য আর সড়ক যানবাহন চলাচলের জন্য। ফুটপাত বা সড়কে পণ্য নিয়ে বসার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং নগরীতে যানজটের সৃষ্টি হয়। তাই কোনো অবস্থাতেই ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না।

তিনি বলেন, নগরভবনের পেছনে হকার মার্কেটে ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত স্থান রয়েছে। হকাররা সেখানে বসে ব্যবসা করতে পারবেন। তবে কোনোভাবেই সড়ক বা ফুটপাতে বসে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

সিলেটে ফুটপাত দখলমুক্ত অভিযান চালালেন প্রশাসক - Surma Times | Sylhet Newsসিসিক প্রশাসক আরও বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। নগরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী, হকার ও নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা প্রথমে ফুটপাত ও রাস্তায় বসা হকারদের সরে যাওয়ার অনুরোধ করছি। সে অনুযায়ী মাঠে নেমে তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরও কেউ যদি আবার ফুটপাত বা রাস্তায় পসরা নিয়ে বসেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নগরবাসীর স্বার্থে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article