মৌলভীবাজারের স্কুলছাত্রী অ/পহ/রণ-ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

মৌলভীবাজারের স্কুলছাত্রী অ/পহ/রণ-ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার - Surma Times | Sylhet News

মৌলভীবাজারের স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার - Surma Times | Sylhet Newsঢাকা, ৩১ আগস্ট: মৌলভীবাজারের এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৯ ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. ইমাদ (১৫)। তার বাবার নাম জাহাঙ্গীর মিয়া। বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তরসুরে। মৌলভীবাজার সদর মডেল থানার ১৯ আগস্টের ২৯ নম্বর মামলায় তিনি এজাহারনামীয় প্রধান আসামি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মৌলভীবাজার সদরের স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আসামিরা তার পরিবারের আত্মীয় হওয়ায় আগে থেকেই তাদের বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে ইমাদ তাকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। গত ১১ আগস্ট ভুক্তভোগীর মা তাকে স্কুলে পাঠিয়ে ডাক্তার দেখানোর জন্য শহরে যান। বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে স্কুলে ও আশপাশের এলাকায় খোঁজ করেন। সন্ধান না পেয়ে সদর মডেল থানায় একটি জিডি দায়ের করেন।

পরে ১৮ আগস্ট স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, ওইদিন দুপুর আনুমানিক ১টায় ইমাদ অন্যান্য আসামিদের সহায়তায় কালিয়ারগাঁওয়ের নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোর করে সিএনজিতে তুলে জাহাঙ্গীর মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে ইমাদ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন।

র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-২ মৌলভীবাজার ও র‌্যাব-৩ সিপিসি-২-এর যৌথ দল সোমবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article