শাহজালাল উপশহর হাই স্কুলে মেধাবীদের হাতে বৃত্তি তুলে দিলো তৈয়মুন নেছা ফাউন্ডেশন

শাহজালাল উপশহর হাই স্কুলে মেধাবীদের হাতে বৃত্তি তুলে দিলো তৈয়মুন নেছা ফাউন্ডেশন - Surma Times | Sylhet News

শাহজালাল উপশহর হাই স্কুলে মেধাবীদের হাতে বৃত্তি তুলে দিলো তৈয়মুন নেছা ফাউন্ডেশন - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ আগস্ট: সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে মেধাবৃত্তি। শনিবার দুপুর ১১টায় স্কুল প্রাঙ্গণে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ হাসান, সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আবদুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং শাহজালাল উপশহর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উদ্যমী হয়ে পড়াশোনায় ভালো ফলাফল করবে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে।

স্বাগত বক্তব্য দেন তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মেসবাউর রহমান আলম, অ্যাডভোকেট সাইফুল খালম, অতিরিক্ত পিপি জাফর ইকবাল তারেক, স্কুলের অভিভাবক সদস্য বাহার উদ্দিন, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, অ্যাডভোকেট মঈন উদ্দিন মঞ্জু, কায়সার আহমদ তুহিন এবং ফটো সাংবাদিক মামুন হাসান। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন নাজীন আক্তার চৌধুরী, আর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আরিদা আক্তার লিজা ও নুরুল হাবিব রুহান সাদী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী।

আলোচনা সভা শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের এক পর্যায়ে বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান তৈয়মুন নেছা ফাউন্ডেশন, সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াহিয়া আহমদের মাতার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article