র‌্যাব-জেলা প্রশাসনের অভিযানে সিলেতে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

র‌্যাব-জেলা প্রশাসনের অভিযানে সিলেতে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা - Surma Times | Sylhet News

র‌্যাব-জেলা প্রশাসনের অভিযানে সিলেতে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ আগস্ট: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টের মালিক মো. ছালাউদ্দিন খানকে পঞ্চাশ হাজার টাকা এবং ভাই ভাই ফুড প্রোডাক্টসের মালিক মো. মিজানুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৫৩ ও ৩২(ক) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় উৎপাদন বা সংরক্ষণ এবং প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেওয়ার মতো অপরাধে কারাদণ্ড বা আর্থিক জরিমানার বিধান রয়েছে। র‌্যাব-৯ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article