সিলেটে মাজার-মসজিদ নিয়ে সংঘর্ষ, তিন মামলা

সিলেটে মাজার-মসজিদ নিয়ে সংঘর্ষ, তিন মামলা - Surma Times | Sylhet News

সিলেটে মাজার-মসজিদ নিয়ে সংঘর্ষ, তিন মামলা - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ আগস্ট: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে মাজার ও মসজিদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। শনিবার সংঘর্ষের ঘটনায় পুলিশ এবং বিবদমান দুই পক্ষের পক্ষ থেকে এসব মামলা দায়ের হয়। মামলাগুলোতে মোট ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতাওয়াল্লী আবেদ রাজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে অপর পক্ষের ফাহাদুল মান্নান বাদী হয়ে পাল্টা আরও একটি মামলা করেন। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রুবেল আহমদ বাদী হয়ে তৃতীয় মামলাটি দায়ের করেন।

শুক্রবার চকের বাজারে সংঘটিত ওই সংঘর্ষে ওসিসহ সাত পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

দীর্ঘদিন ধরে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) ওয়াকফ এস্টেটের মাজার, মসজিদ ও প্রায় ৪০টি দোকান কোটার মালিকানা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৯ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নয় সদস্যের একটি নতুন কমিটি অনুমোদনের পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়। যদিও হাইকোর্ট মন্ত্রণালয় অনুমোদিত কমিটিকে বহাল রেখে মোতাওয়াল্লী হিসেবে আবেদ রাজাকে দায়িত্ব পালনের নির্দেশ দেন, তবুও স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে সংঘর্ষে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article