সিলেটে ৬ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ গ্রেপ্তার ২

সিলেটে ৬ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet News

সিলেটে ৬ লাখ টাকার ভারতীয় কসমেটিক্সসহ গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ আগস্ট: সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক্স ও অন্যান্য পণ্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। দাসপাড়া এলাকার মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্টে এর আগেও ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালদি এলাকার আঃ কাদিরের ছেলে মোঃ আলী হোসেন (৪৯) এবং সিলেটের বিশ্বনাথ থানার বড়গাও এলাকার মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ সুজন আলী (২০)। আলী হোসেন বাসটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, ৭ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে শাহপরাণ (রহ.) থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় ঢাকা মেট্রো-ব ১৫-২০৬২ রেজিস্ট্রেশন নম্বরের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির ছাদে বিভিন্ন কার্টনে রাখা ভারতীয় কসমেটিক্স ও অন্যান্য পণ্যের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা। এ ঘটনায় আলী হোসেন ও সুজন আলীকে আটক করা হয়।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ০৮, তারিখ ৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১) (বি)/২৫ডি ধারায় মামলাটি করা হয়।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article