চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ

চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ - Surma Times | Sylhet News

চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ - Surma Times | Sylhet Newsচুনারুঘাট (হবিগঞ্জ), ৪ আগস্ট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের শালটিলা বন বিট ও দেউন্দি চা বাগান এলাকায় রাতের আধারে মূল্যবান গাছ উজাড় হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ বনাঞ্চল ও চা বাগান থেকে গাছ কেটে পাচার করছে।

চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ - Surma Times | Sylhet Newsস্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কয়েকজনের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট গভীর রাতে দেউন্দি চা বাগান ও শালটিলা বন বিটের আওতাধীন এলাকা থেকে মূল্যবান গাছ নিধন করছে। বনদস্যুরা সরাসরি ধরা না পড়ে মজুরি দিয়ে গ্রামের অসহায় লোকজন কিংবা চা শ্রমিকদের দিয়ে গাছ কাটাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে বছরের পর বছর ধরে চলা অবৈধ গাছ পাচারে পুরো অভয়ারণ্য হুমকির মুখে পড়েছে।

অভিযোগ অনুযায়ী, দেউন্দি চা বাগানের ভেতরে চা গাছের ছায়াবৃক্ষ ও বনাঞ্চলের বড় আকৃতির গাছ এখন আর খুব একটা দেখা যায় না। চিহ্নিত গাছ পাচারকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং প্রায়ই চা বাগানের গাছ কেটে নিচ্ছে। এতে চা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে বলেও স্থানীয়রা দাবি করেন। একই সঙ্গে শালটিলা বন বিট কর্মকর্তা ও বনরক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া এবং বিভিন্ন দপ্তরে নামে-বেনামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার কথাও বলা হয়েছে।

চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ - Surma Times | Sylhet Newsস্থানীয়দের অভিযোগে বলা হয়, গাছ পাচারের পাশাপাশি ওই চক্র বদরগাজী ও হলহলদি এলাকা থেকে গভীর রাতে ছড়া থেকে ড্রেজার মেশিন বা বেলচা দিয়ে সিলিকা বালু উত্তোলন করছে। পরে সেই বালু পিক-আপ, ডায়না, ট্রলি, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে করে পাচার করা হচ্ছে। তাদের দাবি, এভাবে গাছ ও বালু বিক্রি করে জসিম উদ্দিন নামে একজন বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাসোহারা দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।

চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ - Surma Times | Sylhet Newsঅভিযোগে আরও বলা হয়েছে, গত ১ আগস্ট দেউন্দি চা বাগানের ভেতর থেকে গভীর রাতে ৬টি গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। এর আগে গত ১৮ জুন শালটিলা বন বিটের অধীন ফুলছড়ি বন ক্যাম্প এলাকায় মূল্যবান গাছ কাটার সময় বন বিট কর্মকর্তা ও ক্যাম্প স্টাফরা অভিযান চালিয়ে গাছসহ একজনকে আটক করেন। পরে আটক ব্যক্তিকে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। ওই ব্যক্তির নাম জাফর মিলন মুন্ডা (৩২) বলে উল্লেখ করা হয়।

চুনারুঘাটে রাতের আঁধারে গাছ উজাড়, রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ - Surma Times | Sylhet Newsএদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাবের কারণে অবৈধ গাছ ও বালু পাচারকারীরা বারবার পার পেয়ে যাচ্ছে। বন বিভাগের পক্ষ থেকেও বলা হয়েছে, বদরগাজী এলাকার একটি সংগঠিত সিন্ডিকেটের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে দেউন্দি চা বাগানের ভেতর ও শালটিলা বন বিট এলাকায় গাছ পাচার চলছে।

এ বিষয়ে চা বাগান ও বনবিট সংশ্লিষ্টরা এখনো কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য। তাদের দাবি, দ্রুত অভিযান, নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে বনাঞ্চল ও চা বাগানের পরিবেশ আরও ভয়াবহ সংকটে পড়বে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article