নবীগঞ্জে বসতঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্তি: উপশহরে যুবকের লাশ উদ্ধার - Surma Times | Sylhet News

অনলাইন জুয়ায় আসক্তি: উপশহরে যুবকের লাশ উদ্ধার - Surma Times | Sylhet Newsউত্তম কুমার পাল হিমেল,ষ্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকায় শান্তি বুনার্জি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ৩ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বসতঘরে ওই মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি বুনার্জি সকালে চা বাগানে কাজে যান। এ সময় তাদের ছেলে খেলতে বের হয়েছিল। পরে ছেলে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তদন্ত কেন্দ্রের এসআই শওকত আলীর নেতৃত্বে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই শওকত আলী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, শান্তি বুনার্জি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং পারিবারিক অভাব-অনটনের কারণে দুশ্চিন্তায় ভুগছিলেন। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article