সোবহানীঘাটে ৩৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সোবহানীঘাটে ৩৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সোবহানীঘাটে ৩৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৫ জুলাই: সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, গত ২৪ জুলাই রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শিপলু চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট এলাকার মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট-২ নামের ফিলিং স্টেশনের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সিরাজ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার সিরাজ মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বড়কাটা এলাকার মৃত কুদরত আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার রেল কলোনি এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-৩৫, তারিখ ২৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article