জকিগঞ্জে অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

জকিগঞ্জে অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি - Surma Times | Sylhet News

জকিগঞ্জে অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি - Surma Times | Sylhet Newsজকিগঞ্জ, ২৪ জুলাই: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র, পেনশনের নথিপত্র ও শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এখলাছুর রহমান জানান, ফজরের নামাজের পর তিনি ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের চিৎকারে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। তিনি বলেন, মহান আল্লাহর রহমতে তাঁরা প্রাণে বেঁচে গেলেও সারা জীবনের সঞ্চয় আগুনে পুড়ে গেছে।

তিনি আরও জানান, আগুনে তাঁর ও স্ত্রী সালমা খাতুনের পেনশনের নথিপত্র, ছেলে মো. বাহার উদ্দিন, কাওছার আহমদ, গুলজার আহমদ, মো. আনহার উদ্দিন ও আজহারুল ইসলামের শিক্ষাগত সনদ, ব্যাংক ও বীমাসংক্রান্ত কাগজপত্র, নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। সালমা খাতুন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা বাবর হোসেন জানান, আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছালে আগুন পাশের আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়তে পারত।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article