সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - Surma Times | Sylhet News

সভাপতি তাজুল ও সাধারণ সম্পাদক হেলাল নির্বাচিত

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, - Surma Times | Sylhet Newsসিলেট, সোমবার: সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ এসোসিয়েশনের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ সোমবার (২০ জুলাই) সম্পন্ন হয়েছে। নির্বাচনে কবি মোঃ তাজুল ইসলাম প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, তাজুল ইসলাম ২৮ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরঞ্জন সিংহ ২৮ ভোট লাভ করেন।

মোট আটটি পদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক, প্রেমেন্দ্র কুমার রায় সহ সভাপতি, মোঃ আব্দুল মানিক সহ-সাধারণ সম্পাদক, মোঃ আমিনুল বাশার সাংগঠনিক সম্পাদক, মোঃ মনিরুজ্জামান সাহিত্য ও প্রচার সম্পাদক, খোদেজা খাতুন অর্থ সম্পাদক এবং মোঃ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিস্টেম এনালিস্ট সরকার মোঃ আতিকুর রহমান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়। রিটার্নিং অফিসার ছিলেন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোঃ তারেক। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার জুবায়ের আরেফিন এবং সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন পঙ্কজ মল্লিক।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী পরীক্ষা সংক্রান্ত জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং প্রধান তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন। নির্বাচনের ফলাফল ও সার্বিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article