চোরাই ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক, গ্রেপ্তার ১

চোরাই ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক, গ্রেপ্তার ১ - Surma Times | Sylhet News

চোরাই ভারতীয় চা-পাতাসহ পিকআপ আটক, গ্রেপ্তার ১ - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ জুলাই: সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯৬০ কেজি ভারতীয় চা-পাতাসহ একটি ডিআই পিকআপ আটক এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৮৮ হাজার ৮ টাকা।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় এলাকার বিমানটিলা সংলগ্ন কোম্পানীগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি ডিআই পিকআপকে থামার সংকেত দিলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া করলে পিকআপটি বিমানবন্দর-আম্বরখানা সড়কের লাক্কাতুরা এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে মোঃ ইমরান আহমেদ (৩০), পিতা মৃত আঃ শুকুর, গ্রাম পাকরী, ইউপি দরবস্ত, থানা জৈন্তাপুর, জেলা সিলেটকে আটক করা হয়।

এ সময় পিকআপটি তল্লাশি করে ২২ বস্তায় মোট ৯৬০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ছিল না এবং এটি কালো রঙের।

ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নং-২৬, তারিখ ১৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article