সিএনজি ভাড়া দ্বিগুণের প্রতিবাদে এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পরে প্রত্যাহার

সিএনজি ভাড়া দ্বিগুণের প্রতিবাদে এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পরে প্রত্যাহার - Surma Times | Sylhet News

সিএনজি ভাড়া দ্বিগুণের প্রতিবাদে এমসি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পরে প্রত্যাহার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ জুলাই: সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধ করেন মুরারীচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। বুধবার রাত ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নেন তারা।

জানা যায়, টিলাগড় থেকে বালুচর পর্যন্ত অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। কোনো পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিদিন এই পথে বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করেন। হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমসি কলেজের শিক্ষার্থী তারেক বলেন, “হঠাৎ করেই বালুচর থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত ভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। এর প্রতিবাদেই আমরা সড়কে নেমেছি।”

আরেক শিক্ষার্থী আবির জানান, পুলিশ ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে চালকেরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে ছাত্রাবাসে ফিরে যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোচনার ভিত্তিতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article