হবিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৫০

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৫০ - Surma Times | Sylhet News

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৫০ - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ১৪ জুলাই: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেতৈয়া গ্রামের এক প্রবাসী যুবক ফেসবুকে ধুলিয়াখালের এক যুবককে ইঙ্গিত করে একটি পোস্ট দেন। এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সম্ভাব্য পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে স্থানীয় আরেকটি সূত্র জানায়, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই যুবকের বাগবিতণ্ডা থেকেও এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী বলেন, “ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article