জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সন্দেহ

বড়লেখায় গোপন বিয়ের জেরে যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ - Surma Times | Sylhet News

বড়লেখায় গোপন বিয়ের জেরে যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ১৩ জুলাই: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী (২৫) ওই এলাকার ছমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে লুবনা বেগম তার বোনের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।

পরদিন সোমবার দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী শয়নকক্ষ থেকে বাইরে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সুন্দর আলীর স্ত্রী লুবনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article