নবীগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, জানাজা শেষে দাফন

নবীগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, জানাজা শেষে দাফন - Surma Times | Sylhet News

নবীগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, জানাজা শেষে দাফন - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, শুক্রবার (৩ জুলাই): মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লুৎফর রহমান কাওসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নতুন বাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত কাওসার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা এবং মুজাহিদ আলমের ছেলে। তিনি স্থানীয় বিএনপি নেতা শেখ সেলিমের ভাগিনা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে কাজ করার সময় অসতর্কতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে এসে গুরুতর আহত হন কাওসার। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সম্প্রতি তিনি মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল বৈদ্যুতিক সংযোগ ও যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article