ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsলন্ডন, ১ জুলাই ২০২৬: যুক্তরাজ্যের ছাতক ইসলামিক সোসাইটির এক্সিকিউটিভ কমিটির সভা লন্ডনে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সোসাইটির সভাপতি এমদাদুর রহমানের সভাপতিত্ব করেন। সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সোসাইটির উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি সংগঠন পরিচালিত মাদ্রাসাগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন। এক্সিকিউটিভ কমিটির সদস্যরা শিক্ষা কার্যক্রমকে আরও সুষ্ঠু, যুগোপযোগী ও কার্যকর করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। বাংলাদেশের শিক্ষা খাতে অবদান রাখার জন্য নতুন কিছু পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

সোসাইটির ট্রেজারার কুতুবুজ্জামান শামীম ফান্ড সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং সফল তহবিল বৃদ্ধির জন্য ফান্ডরেইজিং সেক্রেটারি কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অর্গানাইজিং সেক্রেটারি দেলোয়ার হোসেন জানান, গত মে মাসে আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান অত্যন্ত সফল হয়েছে। এতে শতাধিক নতুন সদস্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সভায় নতুন তিনজন এক্সিকিউটিভ কমিটির সদস্য, তিনজন কার্যকরী কমিটির সদস্য এবং তিনজন উপদেষ্টা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া যুক্তরাজ্যে গৃহহীন (হোমলেস) মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি সম্প্রসারণ, নতুন সদস্যদের নিয়ে পরিচিতি সভা আয়োজন এবং বিভিন্ন সামাজিক-মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত গৃহহীন মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভার শেষে সোসাইটির প্রাক্তন উপদেষ্টা মনিরুদ্দিন, মজর মিয়া ও মুহিব আহমদের সুস্থতা কামনা এবং প্রাক্তন সভাপতি মরহুম হাজী নূরুল হক ও প্রাক্তন সদস্য মরহুম হাজী আবুল কালামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article