শাবিপ্রবিতে নীতিমালা বিতর্কের পর সহকারী প্রক্টরকে অব্যাহতি

শাবিপ্রবিতে নীতিমালা বিতর্কের পর সহকারী প্রক্টরকে অব্যাহতি - Surma Times | Sylhet News

শাবিপ্রবিতে নীতিমালা বিতর্কের পর সহকারী প্রক্টরকে অব্যাহতি - Surma Times | Sylhet Newsসিলেট, ২৯ জুন: শিক্ষার্থীদের চলাচলের ওপর বিধি-নিষেধসংক্রান্ত একটি নীতিমালা প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিস। এ ঘটনায় সহকারী প্রক্টর মোহাম্মদ ইমরান হোসেনকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার রাতে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ২৯ জুন থেকে তাকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হলো।

জানা যায়, গত ২৬ জুন প্রক্টর অফিসের ফেসবুক পেজে শিক্ষার্থীদের রাতে চলাচল ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে একটি নোটিশ পোস্ট করা হয়। এতে রাত সাড়ে ৯টার মধ্যে হলের বাইরে সব কাজ শেষ করা, রাত ১০টার পর ছাত্রী হলের বাইরে অবস্থান না করা এবং একই সময়ের মধ্যে ইনডোর গেমস ও ব্যাডমিন্টন শেষ করার নির্দেশনা ছিল।

পোস্টটি প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা এটিকে মুক্তচিন্তা ও স্বাধীন চলাচলের ওপর হস্তক্ষেপ বলে সমালোচনা করেন। পরে সমালোচনার মুখে পোস্টটি প্রক্টর অফিসের ফেসবুক পেজ থেকে মুছে ফেলা হয়।

প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে বলা হয়, বিতর্কিত এই সিদ্ধান্তটি বর্তমান প্রশাসনের নয়; বরং আগের প্রশাসনের সিন্ডিকেট সভায় অনুমোদিত ছিল। সহকারী প্রক্টর মোহাম্মদ ইমরান হোসেনও জানান, ওই সময়সূচি গত বছর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় পাস হয়েছিল এবং বর্তমান উপাচার্য শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়—এমন কোনো নতুন নিয়ম আরোপ করেননি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article