স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন - Surma Times | Sylhet News

স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন - Surma Times | Sylhet Newsসিলেট, ২৯ জুন: স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী আরোহী রায় বর্মন। পরে অতিথিরা শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সৃজনশীলতা, নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।

বক্তব্য পর্ব শেষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথি, অভিভাবক ও দর্শকরা শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article