
সিলেট, ২৯ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার সিলাম ইউনিয়নের তেলীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ তেলীপাড়া পঞ্চেগানা মসজিদ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি তাজরুল ইসলাম তাজুল। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মো. সানোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও প্রেসক্লাবের কর্মকর্তারা অংশ নেন।





