এসএমপি ডিবির অভিযানে ১০৫০ কেজি ভারতীয় চা পাতাসহ ৩ জন আটক

এসএমপি ডিবির অভিযানে ১০৫০ কেজি ভারতীয় চা পাতাসহ ৩ জন আটক - Surma Times | Sylhet News

এসএমপি ডিবির অভিযানে ১০৫০ কেজি ভারতীয় চা পাতাসহ ৩ জন আটক - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০৫০ কেজি ভারতীয় চা পাতা ও একটি পিকআপসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর বাইপাস চেকপোস্টে এ অভিযান চালানো হয়। কানাইঘাট রোড থেকে আসা নম্বরবিহীন নীল রঙের পিকআপকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে কুশিঘাট বাজার এলাকা থেকে গাড়িসহ তিনজনকে আটক করে।

পিকআপ তল্লাশি করে ২১টি বস্তায় ১০৫০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

আটককৃতরা:

  • হেলাল উদ্দিন (৪০), কানাইঘাট
  • মো. রুবেল আহমেদ (২৬), কানাইঘাট
  • তাহমিদ হোসেন (২২), জৈন্তাপুর (ড্রাইভার)

এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article