তুচ্ছ ঘটনায় বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু! কানাইঘাটে শোক

তুচ্ছ ঘটনায় বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু! কানাইঘাটে শোক - Surma Times | Sylhet News

তুচ্ছ ঘটনায় বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোরের মৃত্যু! কানাইঘাটে শোক - Surma Times | Sylhet Newsকানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে তুচ্ছ বিষয় নিয়ে দুই বন্ধুর কথা-কাটাকাটির জেরে স্ক্রু ড্রাইভারের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত আহাদ আহমদ (১৫) কানাইঘাট ইউএনও অফিসের পাশে নানার সঙ্গে ভাড়া বাসায় থাকত। সোমবার (২৯ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিবরণ

রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা রোডের তাজুল ইসলামের মালিকানাধীন ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। আহাদ সেখানে কর্মচারী হিসেবে কাজ করত। তার ঘনিষ্ঠ বন্ধু পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলে সায়েম আহমদ (১৫) ওয়ার্কশপে আসলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সায়েম ওয়ার্কশপের স্ক্রু ড্রাইভার দিয়ে আহাদকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আহাদকে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের অবস্থান

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্ত সায়েমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার আগে দুই বন্ধুর কথা-কাটাকাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় কানাইঘাটে শোকের ছায়া নেমেছে। স্থানীয়রা দ্রুত দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article